বিশেষ শিক্ষায় প্রশিক্ষিত হোন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সেবায় এগিয়ে আসুন ।

প্রতিবন্ধিতা বিষয়ে বাংলাদেশে যে কোর্স গুলি চালু আছে তার বেশীরভাগ ইংরেজি ভাষায় কোর্স কন্টেন্ট  অথবা অন্য বিভিন্ন বই বা সোর্স, রিসার্চ বা থিসিস পেপার থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে হয়।  ভিন্ন ভাষা এবং রেফারেন্স বই বা পেপার এর দুস্প্রাপ্যতা অনেক সময়ই সঠিক জ্ঞান অর্জনে বাধা হয়ে দাড়ায় । এতে প্রতিবন্ধিতা বিষয়ে যারা পড়তে চান, বা জ্ঞান অর্জন করতে চান তারা হতাশ হয়ে পরেন, এবং অনেক সময় সঠিক তথ্য খুঁজে পানা না। হার ৯ দশমিক ৬৯ শতাংশ।

অনলাইনে বাংলা ভাষাতে প্রতিবন্ধিতা বিষয়ের উপর প্রশিক্ষণ বা সার্টিফাইড কোর্স  সম্ভবত পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্ট্রার ট্রাষ্ট প্ৰথম ৷ এই পোর্টালে প্রতিবন্ধিতা এবং এর সাথে সংশ্লিষ্ট আরও ভিন্ন ভিন্ন কোর্স ধীরে ধীরে যুক্ত হবে। সম্ভাব্য প্রশিক্ষানার্থীদের আর্থিক সীমাবদ্ধতা বিবেচনা করে এবং প্রশিক্ষনটি সকলের জন্য সহজলভ্য রাখার উদ্দেশ্যে কোর্স ফি সীমিত রাখা হয়েছে। এই কোর্স কন্টেন্ট উন্নত মানের, বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের দ্বারা তৈরি অথবা রিভিউ এবং সার্টিফাই করা। আর কোর্সগুলি অনলাইনে হওয়াতে দেশের যে কোন জায়গা থেকে, ডেস্কটপ অথবা মোবাইল থেকে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এই কোর্সগুলি প্রতিবন্ধিতা বিষয়ে জ্ঞান অর্জন, প্রতিবন্ধিতা এবং এর সাথে সংশ্লিষ্ট চাকুরি পাওয়ায় ক্ষেত্রে সহায়তা করবে।

অটিজম কোন রোগ নয়, মস্তিষ্কের বিকাশ জনিত সমস্যা। এটা সারা জীবন ব্যাপী একজন মানুষ কে প্রভাবিত করে। অটিজম কোন অসুখ নয়, স্নায়ুবিক সমস্যা। সঠিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ এই সমস্যা কে সহনশীল করতে সহয়তা করে। অটিস্টিক শিশুরা আমাদের সন্তান, লক্ষনগুলো সনাক্ত করে ওদের যত্ন নেয়া আমাদের সকলের দায়িত্ব । অটিজম ভয় নয়, অটিস্টিক ব্যক্তিদের এগিয়ে নিতে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন । অটিজমের বৈশিষ্ট্য ও মাত্রা প্রতিটি শিশুর ক্ষেত্রে আলাদা। মূল শনাক্তকারী বৈশিষ্ট্য হলো- সামাজিক মেলামেশা, যোগাযোগ ও পুনরাবৃত্তি মূলক আচরন । অটিস্টিক ব্যক্তিদের সাধারণ কিছু আচরণ - চোখে চোখে না তাকানো বা কম তাকানো, নাম ধরে ডাকলে সাড়া না দেয়া,শিশুরা আঙুল দিয়ে কোন জিনিসের প্রতি ইংগিত করে না, যেকোন খেলনা দিয়ে সঠিক নিয়মে খেলতে পারে না।